আর্জেন্টিনার মনুমেন্তাল স্টেডিয়ামে রিভার প্লেটের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলতে
পারে ইন্টার মায়ামি। গত ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে এই মাঠে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন ৩৯ বছর বয়সী লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব জার্সি গায়ে এই মাঠেই ফের তার নামার সম্ভাবনা জেগেছে।
ইন্টার মায়ামির কোচ কিলি গঞ্জালেজ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় অর্ধে এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে। শার্লটের সঙ্গে ৩-৩ গোলে ড্র করার পর আর্জেন্টাইন এই কোচ জানান, আর্জেন্টিনায় প্রাক-মৌসুমের ম্যাচটি হওয়ার সম্ভাবনা বেশ জোরালো এবং বিষয়টি নিয়ে বর্তমানে আলোচনা চলছে।
তবে ম্যাচটি আয়োজনের বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক ঘোষণা কিংবা বিস্তারিত তথ্য জানা যায়নি। প্রতিপক্ষ রিভার প্লেটও বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। ম্যাচটি বাস্তবে রূপ নিলে তা হবে মেসির ক্যারিয়ারে বিশেষ একটি ঘটনা, কারণ এটিই হবে আর্জেন্টিনার মাটিতে তার প্রথম কোনো ক্লাব ম্যাচ।
এইচ/এম