সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় তুলে নিয়েছে পাকিস্তান।
নিজেদের দ্বিতীয় ম্যাচে দুইবারের শিরোপাজয়ী মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে দলটি।
রোববার (৮ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টে আবারও জয়ের পথে ফিরল দলটি।