[email protected] রবিবার, ৮ নভেম্বর ২০২৬
২৪ কার্তিক ১৪৩৩

তাইজুলের আঘাতে ভাঙল ওপেনিং জুটি, এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ১২:৩৭ পিএম

সংগৃহীত ছবি

সিলেট টেস্টের চতুর্থ দিনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে প্রথম ধাক্কা দিয়েছেন বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলাম। কার্লোস সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

কার্লোস সিলভাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ক্যারিবীয়দের উদ্বোধনী জুটি ভাঙেন তিনি। ফলে দীর্ঘ সময় ধরে উইকেট ধরে রাখা সফরকারীদের প্রতিরোধে ছেদ পড়ে।

 

চতুর্থ দিনের খেলা শুরু থেকেই আক্রমণাত্মক না হয়ে সতর্ক ব্যাটিংয়ে মনোযোগ দেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার কিং ও সিলভা। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের নতুন বলের আক্রমণ সামলে প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান যোগ করেন তারা।

 

তবে ইনিংসের ১৪তম ওভারে তাইজুলের বলে সিলভা সাজঘরে ফিরলে স্বস্তি ফিরে পায় বাংলাদেশ। ৭০ বল মোকাবিলা করে ৩৬ রান করেন এই ব্যাটার। তার বিদায়ের মধ্য দিয়ে ক্যারিবীয়দের গুরুত্বপূর্ণ জুটির অবসান ঘটে।

 

প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে এক উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ৯৫ রান। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড বেড়ে হয়েছে ৬৫ রান।

 

এর আগে তৃতীয় দিনের খেলা শেষ হয় বাংলাদেশের ২৩ রানের লিড নিয়ে। দলের হয়ে অসাধারণ ব্যাটিং করেন তাওহিদ হৃদয়। তার অপরাজিত ২৪২ রানের ইনিংসে ভর করে ৩৫০ রানের সংগ্রহ গড়ে বাংলাদেশ।

 

দিন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে হৃদয় সতীর্থদের অবদানের কথাও তুলে ধরেন। তিনি জানান, তাইজুল ও তাসকিনের সহযোগিতা তাকে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস জুগিয়েছে। ব্যক্তিগত কোনো লক্ষ্য নির্ধারণ না করে দলের প্রয়োজন অনুযায়ী সেরাটা দেওয়াই তার প্রধান উদ্দেশ্য বলে জানান এই তরুণ ব্যাটার।

এফ/ডি

সম্পর্কিত খবর