[email protected] শনিবার, ৭ নভেম্বর ২০২৬
২৩ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে রানে পন্টিংকে ছাড়িয়ে নতুন রেকর্ড কোহলির

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ৬:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেটে আরও একটি অনন্য কীর্তি গড়লেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি।

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংকে ছাড়িয়ে শীর্ষস্থান দখল করেছেন তিনি।

 

শনিবার ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করতে নেমে এক রান করেই পন্টিংয়ের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন কোহলি। ইনিংসের দ্বিতীয় বলেই বাউন্ডারি হাঁকিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান করার নতুন রেকর্ড গড়েন ভারতীয় এই ব্যাটার।

 

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পন্টিংয়ের সংগ্রহ ছিল ১ হাজার ৯৭১ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের কিংবদন্তি ব্যাটার শচীন টেন্ডুলকার। নিউজিল্যান্ডের বিপক্ষে তার রান ১ হাজার ৭৫০। ১ হাজার ৫৬৮ রান নিয়ে পরের অবস্থানে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

 

তবে রেকর্ড গড়ার ম্যাচে বড় ইনিংস খেলতে পারেননি কোহলি। মাত্র ৭ বল মোকাবিলা করে একটি চারের সাহায্যে ৭ রান করেন তিনি। পরে জ্যাকব ডাফির বলে উইল ইয়াংয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

 

ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৩৪ রানে। জবাবে লক্ষ্য তাড়া করতে মাঠে নামে ভারত।

এফ/ডি

সম্পর্কিত খবর