[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

সাফের চূড়ান্ত দলে নেই মাহি, জায়গা হারালেন মোরসালিনও

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬ ৬:৫৯ পিএম

সংগৃহীত ছবি

সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ থমাস ডুলি।

তবে আলোচনায় থাকা তরুণ ফরোয়ার্ড মাহি খানকে স্কোয়াডে রাখেননি তিনি। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন শেখ মোরসালিন ও অভিজ্ঞ ফুটবলার সোহেল রানা সিনিয়রও।

 

মোরসালিন ও সোহেল রানা অসুস্থ থাকায় তাদের দলে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে বয়স ও অভিজ্ঞতার বিবেচনায় বড় মঞ্চের এই টুর্নামেন্টে মাহি খানকে নিয়ে ঝুঁকি নিতে চাননি কোচ—এমন ধারণাও রয়েছে।

 

বৃহস্পতিবার রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের অভিযান শুরু করবে বাংলাদেশ। ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে দলের খেলোয়াড়দের পজিশন নিয়েও নানা আলোচনা শুরু হয়। গুঞ্জন ওঠে, ফুলব্যাক বিশ্বনাথ ঘোষকে আক্রমণভাগে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের। পাশাপাশি রক্ষণভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় তারিক কাজীকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ব্যবহারের সম্ভাবনার কথাও আলোচনায় আসে।

 

এর আগে বৃহস্পতিবার বিকেলে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল তুলনামূলক কম।

 

সন্ধ্যার পর শুরু হয় আসরের উদ্বোধনী আয়োজন। লেজার শোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হলেও পরবর্তী পরিবেশনায় বিভিন্ন প্রদর্শনী ছিল। তবে পুরো আয়োজনজুড়েই কিছুটা সমন্বয়হীনতা চোখে পড়ে।

এফ/ডি

সম্পর্কিত খবর