এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
আগামী ৫ নভেম্বর শুরু হবে এবারের যুব এশিয়া কাপ। ৫০ ওভারের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর।
টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া।
উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৫ নভেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।
এরপর ৭ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা। গ্রুপের শেষ ম্যাচে ৯ নভেম্বর মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রতিটি গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষ দুটি দল সেমিফাইনালের টিকিট পাবে। ১২ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের যুব এশিয়া কাপ।
সর্বশেষ আসরে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশ এবার সেই হতাশা কাটিয়ে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যেই মাঠে নামবে।
এসআর