[email protected] মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
১৩ আশ্বিন ১৪৩৩

উত্তর কোরিয়াকে হারিয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের শিরোপা জিতল স্পেন

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:২০ পিএম

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ধরে রেখে আরেকটি বিশ্ব শিরোপা ঘরে তুলল স্পেন।

 পোল্যান্ডে আয়োজিত ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে টাইব্রেকারে হারিয়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে স্প্যানিশ মেয়েরা। রোববারের এই জমজমাট ফাইনালে মূল ও অতিরিক্ত সময় গোলশূন্য সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে স্পেনের গোলরক্ষক লাইয়া লোপেজ দুটি দুর্দান্ত সেভ করেন। ফলে ৪-৩ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন।

​পোল্যান্ডের লোদজে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে অনুষ্ঠিত এই ম্যাচটি ছিল মূলত গত দুই আসরের শিরোপাজয়ী দলের দ্বৈরথ। ২০২২ সালে জাপানকে হারিয়ে প্রথম শিরোপা জেতা স্পেন এবার দ্বিতীয়বারের মতো ট্রফিটি উঁচিয়ে ধরল। এই জয়ের মাধ্যমে ২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ফাইনালে উত্তর কোরিয়ার কাছে টাইব্রেকারে হারের প্রতিশোধও কড়ায়-গণ্ডায় তুলে নিল স্পেন। টুর্নামেন্টজুড়ে কোনো গোল হজম না করেও ট্রফি হাতছাড়া হওয়ায় উত্তর কোরিয়ার কোচ হান চোল-হাক তাঁর খেলোয়াড়দের পারফরম্যান্সে গর্ব প্রকাশ করলেও আক্ষেপ ও দুঃখ চেপে রাখতে পারেননি।

​এই জয়ের মধ্য দিয়ে নারী ফুটবলে স্পেনের সাম্প্রতিক দাপুটে যাত্রাই পুনরুজ্জীবিত হলো। গত চার বছরে স্প্যানিশ নারীরা দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং একটি মূল নারী বিশ্বকাপ শিরোপা জয়ের অসামান্য রেকর্ড গড়েছে। অন্যদিকে তাদের পুরুষ দলও বর্তমানে ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের শীর্ষ স্থান ধরে রেখেছে।

এসআর

সম্পর্কিত খবর