[email protected] সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩

মেসির গোলেও জেতেনি মিয়ামি, সান দিয়েগোর সঙ্গে ড্র

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬ ৯:০৮ এএম

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে টানা চার ম্যাচে ড্রয়ের বৃত্তে আটকে রয়েছে ইন্টার মিয়ামি। আজ সোমবার

 রোমাঞ্চকর এক ম্যাচে সান দিয়েগো এফসির সঙ্গে ২-২ গোলে সমতায় শেষ করেছে দলটি। এ নিয়ে চলতি মৌসুমে ১২ জয়, ১০ ড্র ও ৪ হারে ৪৬ পয়েন্ট অর্জন করল মিয়ামি।

​ম্যাচের ১২ মিনিটেই জেপ্পে টভের্সকভের বাড়িয়ে দেওয়া বল থেকে গোল করে সান দিয়েগোকে এগিয়ে নেন আন্দ্রেস দ্রেয়ার। তবে ২৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকের মাধ্যমে বল জালে পাঠিয়ে মিয়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। এটি ছিল লিগে মেসির ২০তম এবং মিয়ামির হয়ে সর্বমোট ১০১তম গোল।

​পরবর্তী সময়ে ৭৪ মিনিটে লুইস সুয়ারেসের গোলে ইন্টার মিয়ামি এগিয়ে গেলেও সেই ব্যবধান দীর্ঘস্থায়ী হয়নি। ম্যাচের ৮২ মিনিটে দ্রেয়ার নিজের দ্বিতীয় গোলটি করে সান দিয়েগোকে সমতায় ফেরান। লিগের পরবর্তী ম্যাচে আগামী রোববার কলম্বাস ক্রুর মুখোমুখি হবে ইন্টার মিয়ামি এবং আগামী শনিবার অস্টিন এফসির বিপক্ষে মাঠে নামবে সান দিয়েগো।

এসআর

সম্পর্কিত খবর