ভারতের টেস্ট দলে বড় চমক এনে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বাঁ হাঁটুতে চোট পান বুমরাহ। পুরোপুরি সুস্থ না হওয়ায় আসন্ন শ্রীলঙ্কা সফরে তাকে পাওয়া যাচ্ছে না।
এর আগে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে আকিব নবির দলে অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। শেষ পর্যন্ত সেই সম্ভাবনাই বাস্তবে রূপ নিয়েছে।
দল ঘোষণার পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে জানায়, নির্বাচকরা বুমরাহর পরিবর্তে আকিব নবিকে দলে অন্তর্ভুক্ত করেছেন।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াডে জায়গা পেলেন এই ডানহাতি পেসার।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের ফল হিসেবে জাতীয় দলে সুযোগ এসেছে আকিবের।
রঞ্জি ট্রফির সর্বশেষ দুই মৌসুমে তিনি মোট ১০৪টি উইকেট শিকার করেন।
এর মধ্যে ২০২৫-২৬ মৌসুমেই নিয়েছেন ৬০ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ইতিহাসে প্রথমবারের মতো রঞ্জি ট্রফির শিরোপা জেতে জম্মু ও কাশ্মীর।
জাতীয় দলের দরজায় কড়া নাড়ার ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন।
সম্প্রতি শ্রীলঙ্কা সফরে ভারত 'এ' দলের হয়ে দুটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন এবং সেখানে ৬ উইকেট নিয়ে নির্বাচকদের নজর কাড়েন।
শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ১৫ আগস্ট গলে শুরু হবে। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ আগস্ট কলম্বোতে। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি)-এর অংশ।
শুভমান গিল (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, আকিব নবি, দেবদূত পাডিক্কাল ও সারাংশ জৈন।
এসআর