বিশ্বকাপে শিরোপা জয়ের পাশাপাশি খেলোয়াড়সুলভ আচরণ ও শৃঙ্খলাও বিশেষভাবে মূল্যায়ন করা হয়।
২০২৬ সালের বিশ্বকাপে এই পুরস্কার জিতেছে নেদারল্যান্ডস। পুরো আসরে ডাচরা শৃঙ্খলাপূর্ণ পারফরম্যান্স দেখিয়ে মাত্র তিনটি হলুদ কার্ড দেখেছে এবং কোনো লাল কার্ড পায়নি।
যদিও তারা নকআউট পর্বে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয়, তবুও মাঠের আচরণের জন্য প্রথমবারের মতো ফেয়ার প্লে অ্যাওয়ার্ড অর্জন করে।
বিশ্বকাপ ইতিহাসে এই পুরস্কার জয়ের রেকর্ড এখনো ব্রাজিলের দখলে।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি মোট চারবার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছে।
অন্যদিকে আর্জেন্টিনা এখন পর্যন্ত একবার এই সম্মান অর্জন করেছে, ১৯৭৮ সালের বিশ্বকাপে।
এই তালিকা অনুযায়ী, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে সবচেয়ে সফল দল ব্রাজিল।
স্পেন দুইবার এবং ইংল্যান্ডও দুইবার এই স্বীকৃতি পেয়েছে।
আর্জেন্টিনা, বেলজিয়াম, কলম্বিয়া, ফ্রান্স, পশ্চিম জার্মানি, পেরু ও নেদারল্যান্ডস প্রত্যেকে একবার করে এ পুরস্কার জিতেছে।
এসআর