[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
২ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপের সেরা উদীয়মান ফুটবলার হওয়ার লড়াইয়ে এগিয়ে ইয়ামাল ও কুবার্সি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৬ ১১:৪৫ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে মাঠ মাতানো তরুণ ফুটবলারদের মধ্য থেকে সেরা উদীয়মান তারকা

 বেছে নেওয়ার সময় ঘনিয়ে এসেছে। ২১ বছরের কম বয়সী ফুটবলারদের পারফরম্যান্স, স্কিল ও দলের জয়ে অবদানের ওপর ভিত্তি করে দেওয়া হয় মর্যাদাপূর্ণ ‘ফিফা সেরা উদীয়মান ফুটবলার’ পুরস্কার। ২০০৬ সাল থেকে শুরু হওয়া এই পুরস্কারের সর্বশেষ ট্রফিটি ঘরে তুলেছিলেন কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। এবারের আসরেও বেশ কয়েকজন তরুণ তুর্কি এই লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন।

​এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড়ের দৌড়ে সবচেয়ে বেশি আলোচনায় আছেন স্পেনের দুই বিস্ময় বালক—লামিনে ইয়ামাল ও পাউ কুবার্সি। ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেনের ফাইনালে ওঠার পেছনে এই দুজনের অবদান ছিল অনবদ্য। মাঠের পারফরম্যান্সে বাকিদের চেয়ে অনেকটাই এগিয়ে থাকায় এই পুরস্কারের প্রধান দাবিদার মনে করা হচ্ছে তাদের।

লড়াইয়ে আছেন মোরো, দুয়ে ও ও'রিলি

​স্প্যানিশ দ্বৈতর পাশাপাশি নজর কেড়েছেন মেক্সিকোর গিলবার্তো মোরাও। এবারের বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী এই ফুটবলার ইকুয়েডরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়ে কিংবদন্তি পেলের এক অনন্য রেকর্ড স্পর্শ করেছেন।

​এছাড়া ফ্রান্সের দেজিরে দুয়েও নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এই তালিকায় শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়েছেন। ইংল্যান্ডকে সেমিফাইনালে তুলতে দারুণ ভূমিকা রাখা নিকো ও'রিলিও আছেন আলোচনায়, তবে ইংলিশরা শেষ চারে বিদায় নেওয়ায় কিছুটা পিছিয়ে পড়েছেন তিনি।

নজরে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

​তালিকায় অন্যতম চমক মরক্কোর মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ফরাসি ক্লাব ফুটবলে ইতিমধেই লিগ ওয়ানে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ৫০ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বকাপেও মরক্কোর হয়ে মাঝমাঠে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন এই তরুণ।

​সব মিলিয়ে লড়াইটা জমে উঠলেও স্পেনের ফাইনালের টিকিট কাটার পেছনে ইয়ামাল ও কুবার্সির ভূমিকা তাদের কিছুটা সুবিধাজনক অবস্থানে রাখছে। এখন দেখার বিষয়, কার হাতে ওঠে ফিফার এই ঐতিহ্যবাহী সেরা উদীয়মানের পুরস্কার।

এসআর

সম্পর্কিত খবর