[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

অবসর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি মেসি, জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৬ ১১:৫২ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজয়ের পর আলবিসেলেস্তে অধিনায়ক

 লিওনেল মেসির ভবিষ্যৎ ও সম্ভাব্য অবসর নিয়ে শুরু হয়েছে ব্যাপক জল্পনা-কল্পনা। ম্যাচ শেষে কিংবা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিলেও জাতীয় দল ছাড়া নিয়ে স্পষ্ট কিছু বলেননি ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।

​তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের জ্যেষ্ঠ সাংবাদিক গাস্তন এদুল জানান, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ঐতিহাসিক পথচলা এখনই শেষ হচ্ছে না। টুর্নামেন্ট শুরুর আগেই তিনি অবসর নেবেন এমন কোনো ঘোষণা বা সিদ্ধান্ত কাছের মানুষদের জানাননি। ফলে এই আসরই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ উপস্থিতি হওয়ার সম্ভাবনা খুবই কম। ধারণ করা হচ্ছে, নিজ দেশের দর্শকদের সামনেই মাঠ থেকে বিদায় নিতে পারেন তিনি, যা আগামী সেপ্টেম্বরের ফিফা প্রীতি ম্যাচ উইন্ডোতেও হতে পারে।

​পরবর্তী ২০৩০ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে এখনও অনেক দেরি এবং আর্জেন্টিনা অন্যতম সহ-আয়োজক হিসেবে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করলেও ২০২৭ সালের দিকে শুরু হতে যাওয়া বাছাইপর্বে ৪০ বছর বয়সী মেসির খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে জাতীয় দল থেকে চূড়ান্ত বিদায়ের সঠিক সময় কখন হবে, তা জানতে ভক্তদের আরও কিছুদিন অপেক্ষা করতে হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর