[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৬ শ্রাবণ ১৪৩৩

আর্জেন্টিনার হার সমর্থকদের সঙ্গে হতাশার মুহূর্তে রাষ্ট্রদূত

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৫:৫৬ পিএম

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

দলের এই হারে বাংলাদেশে ম্যাচ উপভোগ করতে আসা আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসাও সমর্থকদের সঙ্গে হতাশার মুহূর্ত ভাগ করে নেন।

রোববার দিবাগত রাতে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগের আয়োজন করা হয়।

সেখানে আর্জেন্টিনার জার্সি, পতাকা ও ভুভুজেলা নিয়ে শত শত সমর্থক একত্রিত হন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

ম্যাচটি উপভোগ করতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

খেলা শুরুর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রদূতের উপস্থিতিতে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাসও লক্ষ্য করা যায়।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্বাধীনতা সম্মেলন কেন্দ্র দর্শকে পূর্ণ হয়ে ওঠে। বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার ফুটবলপ্রেমীরাও সেখানে উপস্থিত ছিলেন।

তবে রুদ্ধশ্বাস লড়াই শেষে স্পেন ১-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করলে উৎসবের আবহ বদলে যায়।

আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ম্লান হয়ে যায়, আর তাদের সঙ্গে রাষ্ট্রদূতও দলের পরাজয়ের হতাশার মুহূর্ত ভাগ করে নেন।

এসআর

সম্পর্কিত খবর