[email protected] মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

শিরোপা হারিয়ে বিদায়ের পথে স্কালোনি

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ৮:৩৩ এএম

সংগৃহীত ছবি

স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার।

স্পেনের কাছে হেরে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেছে আর্জেন্টিনার। রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করতে হয়েছে আলবিসেলেস্তেদের। আর এই ফাইনাল ম্যাচ শেষ হতেই আর্জেন্টিনার ডাগআউট ছাড়ার ইঙ্গিত দিয়েছেন দলটির ৪৯ বছর বয়সী সোনালী অধ্যায়ের কাণ্ডারি লিওনেল স্কালোনি।

​ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত তিনি দলের প্রধান কোচ হিসেবে কাজ চালিয়ে যাবেন। তবে এরপরই সম্ভবত এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন। দীর্ঘদিন দলের সাথে থাকার পর নিজের নতুন করে শক্তি সঞ্চয় করা এবং কিছুটা বিরতি নেওয়া প্রয়োজন বলেই এই সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি। বিদায়ের ইঙ্গিত দিলেও দল ও সমর্থকদের মধ্যকার গভীর মেলবন্ধন ও আবেগের প্রশংসা করে খেলোয়াড়দের নিয়ে নিজের চরম গর্বের কথা জানান এই মাস্টারমাইন্ড।

​উল্লেখ্য, ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নাইজেরিয়ার বিপক্ষে হারের ধাক্কা সামলে নকআউট পর্বের শুরুতেই বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। সেই ব্যর্থতার জেরে জর্জ সাম্পাওলি বিদায় নিলে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন লিওনেল স্কালোনি। এরপরই বদলে যায় আর্জেন্টিনার ভাগ্য। তার অধীনেই ৩৬ বছরের খরা কাটিয়ে বিশ্বকাপ জয়, কোপা আমেরিকা ও ফিনালিসিমার মতো সব বড় ট্রফি ঘরে তোলে আলবিসেলেস্তেরা। এবারও দলকে বিশ্বচ্যাম্পিয়ন করার দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিলেন তিনি, কিন্তু ফাইনালে স্পেনের বাধা টপকানো সম্ভব হয়নি।

এসআর

সম্পর্কিত খবর