২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে পরিচিত একাদশ নিয়েই মাঠে নামছে স্পেন।
সেমিফাইনালে স্পেন যেভাবে নিজেদের আধিপত্য দেখিয়েছিল, সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতেই কোচ কোনো পরিবর্তনের পথে হাঁটেননি।
ফলে ফাইনালের শুরু থেকেই একই খেলোয়াড়দের দেখা যাবে বলে নিশ্চিত হয়েছে।
এ কারণে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি গনজালেসকে এবারও শুরুর একাদশের বাইরে থাকতে হচ্ছে। প্রয়োজন হলে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে বদলি হিসেবে ব্যবহার করা হতে পারে।
স্পেনের বিশ্বকাপ দলে বার্সেলোনার একাধিক ফুটবলার থাকলেও, ফাইনালের একাদশে জায়গা পেয়েছেন পাউ কুবারসি, লামিন ইয়ামাল এবং দানি অলমো।
আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের শুরুর একাদশ:
উনাই সিমন; পেদ্রো পোরো, পাউ কুবারসি, আয়মেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া; রদ্রি, ফাবিয়ান রুইজ; লামিন ইয়ামাল, দানি অলমো, আলেক্স বায়েনা; মিকেল ওইয়ারসাবাল।
এসআর