[email protected] সোমবার, ২০ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩

ফাইনালে দুই পরিবর্তন নিয়ে মাঠে আর্জেন্টিনার একাদশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ ১২:৪৬ এএম

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই মহারণের আগে কোচ লিওনেল স্কালোনি এখনও চূড়ান্ত একাদশ প্রকাশ করেননি।

তবে বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, সেমিফাইনালের দল থেকে দুটি পজিশনে পরিবর্তন আসতে পারে।

আর্জেন্টিনার সবচেয়ে বড় আলোচনা ডান প্রান্তের রক্ষণভাগে। নাহুয়েল মলিনা ও গনজালো মন্টিয়েলের মধ্যে একজনকে বেছে নিতে হবে স্কালোনিকে।

সেমিফাইনালে মলিনার পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে না পারলেও, বদলি হিসেবে নেমে মন্টিয়েল ইতিবাচক ছাপ রেখেছেন। তাই ফাইনালে মন্টিয়েলের শুরুর একাদশে থাকার সম্ভাবনা কিছুটা বেশি বলে মনে করা হচ্ছে।

মিডফিল্ডেও রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ। সেমিফাইনালে বদলি হিসেবে নেমে কার্যকর ভূমিকা রাখা রদ্রিগো দে পল আবারও শুরুর একাদশে ফিরতে পারেন।

সে ক্ষেত্রে জুলিয়ানো সিমিওনের জায়গায় তাকে দেখা যেতে পারে। গুরুত্বপূর্ণ ম্যাচে দে পলের অভিজ্ঞতা ও লড়াকু মানসিকতা আর্জেন্টিনার জন্য বড় ভূমিকা রাখতে পারে।

এদিকে, জিওভানি লো সেলসো শেষ অনুশীলনে কোচের পরিকল্পনায় থাকলেও, তাকে শুরু থেকে নয়; বরং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদলি হিসেবে নামানোর সম্ভাবনাই বেশি।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ; গনজালো মন্টিয়েল/নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; জুলিয়ানো সিমিওনে/রদ্রিগো দে পল, এনজো ফের্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এসআর

সম্পর্কিত খবর