২০২৬ ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৬-৪ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে ইংল্যান্ড।
হারলেও ম্যাচে দুটি গোল করে ব্যক্তিগত একাধিক মাইলফলক স্পর্শ করেছেন এই ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা এখন ২২, যা তাকে টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষে নিয়ে গেছে।
প্রথমার্ধ তুলনামূলক ধীরগতির হলেও বিরতির পর ম্যাচে আসে গোলের বন্যা। দ্বিতীয়ার্ধে এমবাপ্পের জোড়া গোল ফ্রান্সকে লড়াইয়ে ফেরালেও শেষ পর্যন্ত দলকে পরাজয় এড়াতে পারেননি তিনি। তবুও ব্যক্তিগত অর্জনের দিক থেকে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে তার জন্য।
বিশ্বকাপের বিভিন্ন ধাপে—গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল—সব পর্যায়েই গোল করার অনন্য কৃতিত্ব রয়েছে এমবাপ্পের। তবে এখনো বিশ্বকাপ সেমিফাইনালে গোলের দেখা পাননি তিনি।
জোড়া গোলের সুবাদে গোল্ডেন বুটের লড়াইয়েও সবার ওপরে উঠে এসেছেন এমবাপ্পে।
তার ঝুলিতে রয়েছে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট। অন্যদিকে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির সংগ্রহ ৮ গোল ও ৪ অ্যাসিস্ট।
গোল্ডেন বুটের শীর্ষ তালিকা:
১. কিলিয়ান এমবাপ্পে — ১০ গোল, ৪ অ্যাসিস্ট
২. লিওনেল মেসি — ৮ গোল, ৪ অ্যাসিস্ট
৩. আর্লিং হালান্ড — ৭ গোল
৪. জুড বেলিংহাম — ৭ গোল, ১ অ্যাসিস্ট
৫. হ্যারি কেইন — ৬ গোল, ১ অ্যাসিস্ট
৬. উসমান দেম্বেলে — ৬ গোল, ২ অ্যাসিস্ট
এদিকে বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
সেই ম্যাচে শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের দিক থেকেও নজর থাকবে মেসির দিকে।
গোল্ডেন বুটের লড়াইয়ে এমবাপ্পেকে পেছনে ফেলতে হলে ফাইনালে তাকে বড় ধরনের অবদান রাখতে হবে।
এসআর