[email protected] বুধবার, ১৫ জুলাই ২০২৬
৩১ আষাঢ় ১৪৩৩

‘সেমিফাইনালের যোগ্য খেলিনি আমরা’: এমবাপে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ জুলাই ২০২৬ ৯:৪৫ এএম

সংগৃহীত ছবি

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ফ্রান্স। এই হারের

 মাধ্যমে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার স্বপ্ন ভঙ্গ হলো ফরাসিদের। ম্যাচ শেষে দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে কঠোর আত্মপক্ষসমর্থন ও সমালোচনা করেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদমাধ্যম এম৬-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি স্বীকার করেন যে, বিশ্বকাপের সেমিফাইনালে জয় পাওয়ার জন্য যে ধরনের পারফরম্যান্সের প্রয়োজন ছিল, তা ফ্রান্সের খেলায় ছিল না। কৌশলগত ও টেকনিক্যাল—সব দিক থেকেই দল পিছিয়ে ছিল বলে জানান তিনি।

​ম্যাচের কৌশলগত ঘাটতিগুলো তুলে ধরে এমবাপে বলেন, মাঠের পরিকল্পনায় স্পেন অনেক বেশি অটল ছিল। ফ্রান্স চেয়েছিল শুরু থেকেই চাপ সৃষ্টি করে স্পেনের খেলার ছন্দ বিগড়ে দিতে, কিন্তু বাস্তবে স্প্যানিশ দলই ম্যাচের গতি ও বলের দখল নিয়ন্ত্রণ করেছে। বিশেষ করে মাঝমাঠে ফ্রান্সের প্রেসিংয়ে সমন্বয়ের অভাব ছিল, যার ফলে ফাবিয়ান রুইজ ও রদ্রিরা ফ্রিতে খেলার জায়গা পেয়ে যান। মাঝমাঠে বারবার স্পেনের পক্ষে 'তিন বনাম দুই' পরিস্থিতি তৈরি হওয়া এবং বল পাওয়ার পর প্রথম পাস ও ফার্স্ট টাচ বিশ্বকাপের সেমিফাইনাল মানের না হওয়াকেই হারের মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন ফরাসি অধিনায়ক।

​টানা তৃতীয় ফাইনাল খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় দলের সবার মতো নিজেও ভীষণভাবে বিধ্বস্ত ও হতাশ বলে জানান এমবাপে। পুরো দেশকে নতুন করে স্বপ্ন দেখানোর এবং ইতিহাস গড়ার যে লক্ষ্য নিয়ে তারা মাঠে নেমেছিলেন, তা পূরণ করতে না পারার দুঃখ প্রকাশ করে তিনি বলেন, এখন এই চরম হতাশা মাথা নিচু করেই মেনে নিতে হবে।

এসআর

সম্পর্কিত খবর