[email protected] মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল রাত ১ টায় , মোবাইলে লাইভ দেখবেন যেভাবে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ জুলাই ২০২৬ ৫:৩৭ পিএম

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি ফ্রান্স ও স্পেন।

বিশ্ব ফুটবলের অন্যতম আকর্ষণীয় এই লড়াইয়ে জয়ী দল নিশ্চিত করবে ফাইনালের টিকিট।

দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এবং ২০১০ সালের বিশ্বকাপজয়ী স্পেন—দুই দলের সামর্থ্য, অভিজ্ঞতা ও তারকাসমৃদ্ধ স্কোয়াডের কারণে ম্যাচটিকে অনেকেই ‘ফাইনালের আগের ফাইনাল’ হিসেবে দেখছেন।

আক্রমণাত্মক ফুটবল, কৌশলগত লড়াই এবং দুই দলের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা ম্যাচটিকে আরও জমজমাট করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ম্যাচটি বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় শুরু হবে।

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচটি সরাসরি দেখতে পারবেন। বিটিভি, টি-স্পোর্টস এবং সময় টেলিভিশনে ম্যাচটির সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রয়েছে।

এ ছাড়া স্মার্টফোন, ট্যাব কিংবা স্মার্ট টিভিতে অনলাইনে খেলা উপভোগ করা যাবে মাই রবি, টফি, বায়োস্কোপআইস্ক্রিন অ্যাপের মাধ্যমে (প্রযোজ্য ক্ষেত্রে সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে)। এছাড়া SportsZfySportzX-এর মতো কিছু অ্যাপ থেকেও লাইভ স্ট্রিম দেখার সুযোগ থাকতে পারে।

ফ্রান্স ও স্পেনের এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। দুই দলের লক্ষ্যই এক জিতে বিশ্বকাপের শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে যাওয়া।

এসআর

সম্পর্কিত খবর