[email protected] সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩

ভারতকে ধবলধোলাই করে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৯ জুন ২০২৬ ১২:৪৫ এএম

সংগৃহীত ছবি

টি-টোয়েন্টি সিরিজে ভারতের বিপক্ষে স্মরণীয় এক সাফল্য অর্জন করেছে আয়ারল্যান্ড।

দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাত্র ১ রানের নাটকীয় জয় তুলে নিয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে আইরিশরা।

এর মাধ্যমে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ নিজেদের করে নিল তারা।

বেলফাস্টে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ভারত প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।

নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন হ্যারি টেক্টর। ৪৭ বলের ইনিংসে তিনি পাঁচটি চার ও একটি ছক্কা মারেন।

এ ছাড়া বেন কালিটজ ২৩ বলে ৩৭ এবং জর্জ ডকরেল ১৪ বলে ১৯ রানের কার্যকর ইনিংস খেলেন।

ভারতের হয়ে প্রিন্স যাদব তিনটি উইকেট নেন। আর্শদীপ সিং ও শিভম দুবে শিকার করেন দুটি করে উইকেট।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় ভারত।

বৃষ্টির সাময়িক বাধা এলেও ম্যাচের ওভারে কোনো পরিবর্তন হয়নি।

উদ্বোধনী দুই ব্যাটার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা কোনো রান না করেই ফিরেন। দুজনকেই সাজঘরে ফেরান ভারতীয় বংশোদ্ভূত আইরিশ পেসার জাই মুন্দ্রা।

এরপর ঈশান কিষাণ (১২), অধিনায়ক শ্রেয়াস আইয়ার (১০) ও অক্ষর প্যাটেল (১৪) দ্রুত আউট হলে চাপে পড়ে ভারত। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান তিলক ভার্মা।

তিনি ৪৬ বলে ৫৫ রান করলেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি।

শেষ ওভার পর্যন্ত ম্যাচে উত্তেজনা থাকলেও নির্ধারিত লক্ষ্য ছুঁতে পারেনি ভারত। ফলে মাত্র ১ রানের ব্যবধানে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড।

এই জয়ের মধ্য দিয়ে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের ইতিহাস গড়ল আইরিশরা।

এসআর

সম্পর্কিত খবর