[email protected] শনিবার, ২৭ জুন ২০২৬
১৩ আষাঢ় ১৪৩৩

অ্যাসিস্টেই পেলের রেকর্ড টপকে মেসির আরও কাছে এমবাপ্পে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২৭ জুন ২০২৬ ১:০০ পিএম

সংগৃহীত ছবি

গোলের দেখা না পেলেও নরওয়ের বিপক্ষে ম্যাচটি কিলিয়ান এমবাপ্পের জন্য স্মরণীয় হয়ে থাকল।

গোলের দেখা না পেলেও নরওয়ের বিপক্ষে ম্যাচটি কিলিয়ান এমবাপ্পের জন্য স্মরণীয় হয়ে থাকল।

উসমান দেম্বেলের দুটি গোলে সহায়তা করে বিশ্বকাপের ইতিহাসে সরাসরি গোল অবদানের তালিকায় ব্রাজিলের কিংবদন্তি পেলের রেকর্ড ছাড়িয়ে গেছেন ফ্রান্সের এই তারকা।

বর্তমানে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোল অবদান দাঁড়িয়েছে ২০টি। এর মধ্যে রয়েছে ১৬টি গোল এবং ৪টি অ্যাসিস্ট। এই কীর্তির মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোল অবদানকারী ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন।

এই তালিকার শীর্ষে আছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের বিশ্বকাপে মোট গোল অবদান ২৭টি, যার মধ্যে ১৮টি গোল ও ৯টি অ্যাসিস্ট রয়েছে।

অন্যদিকে, ১৯টি করে গোল অবদান নিয়ে যৌথভাবে পরবর্তী অবস্থানে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তি পেলে, জার্মানির গার্ড মুলার, ব্রাজিলের রোনালদো নাজারিও এবং জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোজে।

রেকর্ড গড়ার পাশাপাশি চলতি বিশ্বকাপের গোল্ডেন বুটের দৌড়েও শক্ত অবস্থানে আছেন এমবাপ্পে।

এখন পর্যন্ত তার গোল সংখ্যা চারটি। তালিকার শীর্ষে থাকা মেসির গোল পাঁচটি।

একই সংখ্যক চার গোল নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ডও, যদিও সর্বশেষ ম্যাচে তিনি মাঠে নামেননি।

টুর্নামেন্টের এখনও গুরুত্বপূর্ণ পর্ব বাকি থাকায় বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক গোল অবদানের লড়াইয়ে মেসি ও এমবাপ্পের প্রতিযোগিতা আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে বলেই ধারণা করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর