আই' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছে ফ্রান্স।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। পিএসজির তারকা উসমান দেম্বেলে মাত্র ৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন।
এরপর ২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার পর ৩২ মিনিটে নিজের তৃতীয় গোল করে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক পূর্ণ করেন এই ফরাসি ফরোয়ার্ড।
তিন গোল হজমের পর নরওয়ে একটি গোল শোধ দেয়। ২১ মিনিটে দলের হয়ে গোল করেন থেলোনিয়াস আসগার্ড। তবে প্রথমার্ধ শেষে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।
অন্যদিকে টরন্টোয় অনুষ্ঠিত গ্রুপের অপর ম্যাচে ১০ জনের ইরাকের বিপক্ষে প্রথমার্ধ শেষে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সেনেগাল।
এসআর