আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়লেও জুয়ারিয়া ফিরদৌসের দায়িত্বশীল ইনিংসে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তিনি ৩৩ রান করেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩২ রান এবং সোবহানা মোস্তারি ২২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
ইনিংসের শেষ দিকে শোরনা আক্তার ও রিতু মণি দ্রুত কিছু রান যোগ করে দলীয় সংগ্রহকে আরও শক্ত ভিত্তি দেন। যদিও দেড়শ রানের মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়নি, তবুও লড়াই করার মতো একটি স্কোর দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।
ভারতের বোলারদের মধ্যে রাধা যাদব সবচেয়ে সফল ছিলেন। তিনি তিনটি উইকেট শিকার করেন। এছাড়া শ্রী চারনি দুটি এবং রেণুকা সিং ও নন্দিনী শর্মা একটি করে উইকেট নেন।
এসআর