বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল।
শনিবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় কার্লো আনচেলত্তির শিষ্যরা।
প্রথমার্ধেই তিনবার হাইতির জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় ব্রাজিল।
বিরতির পর আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা।
অন্যদিকে হাইতিও ব্রাজিলের রক্ষণভাগে তেমন কোনো চাপ সৃষ্টি করতে পারেনি। ফলে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ৩-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ব্রাজিল।
এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করল ব্রাজিল। প্রথম ম্যাচে ড্র করার পর হাইতির বিপক্ষে পাওয়া এই জয় দলটির আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিল।
এসআর