[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবি নির্বাচনে সর্বাধিক ভোটে পরিচালক নির্বাচিত তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৮:১৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল।

রোববার মিরপুরের Sher-e-Bangla National Cricket Stadium-এ অবস্থিত বিসিবি কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

 

ক্লাব ক্যাটাগরিতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্য থেকে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানি, ডা. মাহবুব শামীম ও সাকেফ আহমেদ সালাম।

 

নির্বাচনের ফলাফলে তামিম ইকবাল সর্বোচ্চ ৭৩ ভোট পান। তার পরেই ৭২ ভোট করে অর্জন করেন সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু। এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হন।

 

অন্য নির্বাচিতদের মধ্যে ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট, আসিফ রাব্বানি ৬৪ ভোট, ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট লাভ করেন।

অন্যদিকে বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ নির্বাচিত হতে পারেননি।

ক্লাব ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট প্রদান করা হয়েছে বলে নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নতুন পরিচালনা পর্ষদ এখন দেশের ক্রিকেট প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখবে।

এসআর

সম্পর্কিত খবর