[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবি পরিচালক নির্বাচনে সর্বাধিক ভোট পেলেন তামিম ইকবাল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ৬:৩৯ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে সফলভাবে পরিচালক নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট অর্জন করেন।

রোববার (৭ জুন) রাজধানীর মিরপুরে অবস্থিত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।

ভোট গণনা শেষে ক্লাব ক্যাটাগরিতে নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে দেখা যায়, তামিম ইকবাল পেয়েছেন ৭৩ ভোট, যা ছিল সর্বোচ্চ।

সাঈদ ইব্রাহিম আহমেদ ও ইসরাফিল খসরু যৌথভাবে ৭২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। এছাড়া মাসুদুজ্জামান ৭০ এবং ইয়াসির ফয়সাল ৬৮ ভোট লাভ করেন।

নির্বাচিত অন্যদের মধ্যে ফাহিম সিনহা ও শাহনিয়ান তানিম ৬৬টি করে ভোট, আসিফ রাব্বানি ৬৪ ভোট, ইয়াসির আব্বাস ৬৩ ভোট, রফিকুল ইসলাম বাবু ৫৩ ভোট এবং ডা. মাহবুব শামীম ৪১ ভোট পেয়েছেন।

ক্লাব ক্যাটাগরির নির্বাচনে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট প্রদান করা হয়। ভোটের ভিত্তিতে নির্বাচিত ১২ জন পরিচালক বিসিবির পরিচালনা পর্ষদে জায়গা করে নিয়েছেন।

অপরদিকে নির্বাচনে অংশ নিয়ে জয়লাভ করতে পারেননি বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফয়জুর মিতু ও মেজর ইমরোজ আহমেদ। তারা যথাক্রমে ৪০, ৩২, ২৩ ও ২০ ভোট পেয়েছেন।

ক্রিকেট অঙ্গনে পরিচিত মুখ তামিম ইকবালের বিসিবির পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্তি ভবিষ্যতে দেশের ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

 

এসআর

সম্পর্কিত খবর