[email protected] রবিবার, ৭ জুন ২০২৬
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোবাইলে যেভাবে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৭ জুন ২০২৬ ১:২৫ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ফুটবল বিশ্বকাপ সম্প্রচার নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে।

দেশের একাধিক টেলিভিশন চ্যানেলে টুর্নামেন্টের ম্যাচ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব অর্জনের প্রক্রিয়ায় রয়েছে দেশের তিনটি সম্প্রচারমাধ্যম টি স্পোর্টস, সময় টিভি ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

এ বিষয়ে প্রয়োজনীয় সমঝোতা ও চুক্তির কাজও এগিয়েছে বলে জানা গেছে।


টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। বাংলালিংকের ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং গ্রামীণফোনের বায়োস্কোপে বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচারের পরিকল্পনা রয়েছে।

ফলে স্মার্টফোন ব্যবহারকারীরাও সহজেই বিশ্বকাপের উত্তেজনায় শামিল হতে পারবেন।


বিশ্বকাপের ২৩তম আসর যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

আগামী ১১ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এই বৈশ্বিক ফুটবল আসরের। এবারই প্রথম ৪৮টি দল নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।


মোট ৩৯ দিনব্যাপী প্রতিযোগিতায় তিন দেশের ১৬টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে ১১টি ভেন্যু, মেক্সিকোতে ৩টি এবং কানাডায় ২টি।

আগামী ১৯ জুলাই ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই আয়োজন।

এসআর

সম্পর্কিত খবর