অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন ওয়ানডে সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দর্শকরা সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ উপভোগ করার সুযোগ পাবেন, আর সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ২ হাজার ৫০০ টাকা।
বিসিবির প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। নর্দার্ন গ্যালারি এবং শহীদ আবু সাঈদ স্ট্যান্ডে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে ৪০০ টাকা।
ক্লাব হাউসের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। একই দামে পাওয়া যাবে শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুশতাক স্ট্যান্ডের টিকিটও।
যারা করপোরেট বা আন্তর্জাতিক গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে চান, তাদের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এ দামে ইন্টারন্যাশনাল লাউঞ্জ দক্ষিণ, ইন্টারন্যাশনাল গ্যালারি দক্ষিণ এবং মিডিয়া ব্লকের ইন্টারন্যাশনাল গ্যালারি উত্তর অংশের টিকিট পাওয়া যাবে।
সবচেয়ে বেশি মূল্য নির্ধারণ করা হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। গ্র্যান্ড স্ট্যান্ডের আপার ও লোয়ার—উভয় অংশের টিকিটের দাম ২ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের খেলাগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন।
এসআর