[email protected] রবিবার, ২৪ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিসিবির নতুন ভূমিকায় তামিম ইকবাল: খেলোয়াড় থেকে ক্রিকেট প্রশাসক হওয়ার গল্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মে ২০২৬ ৮:৩৬ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল দীর্ঘ বিরতির পর গত বছর জাতীয় দলে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় ঢাকা প্রিমিয়ার লিগে খেলার মাঝপথে হৃদরোগে আক্রান্ত হন। মূলত পরিবারের কথা চিন্তা করে

 এবং শারীরিক এই প্রতিকূলতার কারণেই তিনি খেলোয়াড়ি জীবনের ইতি টেনে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন।

বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতির দায়িত্বে থাকা তামিম সম্প্রতি ‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, এখন তার কাজ মাঠে ব্যাটিং-বোলিং করা নয়, বরং ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করা—যাতে তারা নিজেদের পারফরম্যান্সে আরও কিছুটা উন্নতি করতে পারেন।

আগামী মাসে বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়া তামিমকে একপ্রকার বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই দীর্ঘ মেয়াদের জন্য বোর্ড সভাপতির আসনে দেখা যাবে বলে পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর