[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের দাম কমালো বিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৪ ৭:৫৯ এএম

ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকেটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ওমরাহ এর জন্য দুইটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) ব্যবহার করা হতো।

ওমরাহ যাত্রীদের টিকেট প্রাপ্তি সহজলভ্য করতে চলমান দুটি বুকিং ক্লাসের পরিবর্তে সব বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে,যা সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে উন্মুক্ত রয়েছে। এতে ওমরাহ যাত্রীরা সাধারণ যাত্রীদের মতো যে কোন আরবিডিতে ওমরাহ টিকেট কিনতে পারবেন।

যেসব ওমরাহ যাত্রী আগে টিকেট কিনবেন তারা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। এ ছাড়াও যেসব যাত্রী ওমরাহের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষনীয় মূল্য ছাড় দেওয়া হচ্ছে।

 

 

এসআর

সম্পর্কিত খবর