[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

তারাবিহ নামাজরত অবস্থায় স্কুলশিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ মার্চ ২০২৫ ৯:২১ পিএম

নিহত স্কুল শিক্ষক শরীফ হোসেন

লক্ষ্মীপুরে তারাবিহ নামাজ আদায়ের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্কুলশিক্ষক শরীফ হোসেন (৪৫) মারা গেছেন।

শনিবার (১ মার্চ) রাত পৌনে ৯টার দিকে জেলা স্টেডিয়াম এলাকার ভূঁইয়া বাড়ি জামে মসজিদে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শরীফ হোসেন রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা আরজান পাটোয়ারী বাড়ির মৃত সেলিম পাটোয়ারীর ছেলে। তিনি লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম এলাকার ইকরা পয়েন্ট ইসলামী একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ছিলেন। তিনি স্ত্রী-সন্তানসহ স্টেডিয়াম এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

তার বড় ছেলে আহনাফ শাহরিয়ার জানান, "আব্বু সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো মসজিদে নামাজ পড়তে যান। কিন্তু তারাবিহ নামাজরত অবস্থায় তিনি হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। এখন থেকে ইফতার, সেহরি—কোনো কিছুতেই আব্বুকে পাশে পাবো না।"

প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন (আওয়ামী) জেলা কমিটির সহ-সভাপতি রেজাউল করিম সুমন জানান, "নামাজরত অবস্থায় শিক্ষকের ইন্তেকাল অত্যন্ত শোকের বিষয়। আমরা সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।"

এসআর

সম্পর্কিত খবর