[email protected] বৃহঃস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন ১৪৩৩

ভুলবশত অসচ্ছল মনে করে ধনীকে যাকাত দিলে কি তা আদায় হবে?

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬ ১১:৩৯ এএম

সংগৃহীত ছবি

যাকাত ইসলামের একটি ফরজ বিধান। সঠিকভাবে যাকাত আদায় না করলে যেমন

 শাস্তির ঘোষণা রয়েছে, তেমনি সামর্থ্যবানদের যাকাত আদায়ে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। তবে যাকাত দেওয়ার সময় অনেক সময় প্রশ্ন ওঠে, ভুলবশত কোনো ধনী বা যাকাতের হকদার নন এমন কাউকে যাকাত দিয়ে ফেললে ফরজ আদায় হবে কি না।

​ইসলামী ফিকহশাস্ত্র ও ফতোয়ার কিতাব অনুযায়ী, যদি কেউ সম্পূর্ণ অজানা বা ভুলবশত এমন কাউকে যাকাত দিয়ে দেন যাকে তিনি গরিব বলে বিশ্বাস করতেন, কিন্তু পরবর্তীতে জানা গেল যে তিনি ধনী বা যাকাতের হকদার নন, তবে এক্ষেত্রে ওই ব্যক্তির যাকাত আদায় হয়ে যাবে। তাকে দেওয়া অর্থ ফিরিয়ে নিতে হবে না এবং নতুন করে পুনরায় যাকাতও দিতে হবে না।

​(সূত্র: রদ্দুল মুহতার, ফতোয়ায়ে দারুল উলুম দেওবন্দ)

এসআর

সম্পর্কিত খবর