ইসলাম ধর্মে কোনো মুসলমান মারা গেলে তাঁর জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া।
মহানবী (সা.) হাদিসে জানাজার নামাজে এক কিরাত এবং দাফনে অংশগ্রহণে দুই কিরাত সওয়াবের কথা উল্লেখ করেছেন, যেখানে এক কিরাতের সর্বনিম্ন পরিমাণ ওহুদ পাহাড়ের সমান।
জানাজার নামাজের নিয়ম:
মৃতদেহের বক্ষ বরাবর ইমাম দাঁড়াবেন এবং লাশকে কিবলামুখী রাখা হবে।
মনে মনে নিয়ত করে প্রথম তাকবিরের পর সানা, দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিম, তৃতীয় তাকবিরের পর জানাজার দোয়া এবং চতুর্থ তাকবিরের পর ডানে ও বাঁয়ে সালাম ফেরাতে হয়।
অ্যাম্বুলেন্স বা গাড়িতে লাশ রেখে জানাজা পড়া প্রসঙ্গে শরিয়তের বিধান:
সাধারণ নিয়ম: মাটি বা জমিনে লাশ রাখার সুযোগ থাকলে লাশের খাটিয়া জমিনে রেখেই জানাজার নামাজ আদায় করতে হবে। স্বাভাবিক পরিস্থিতিতে অ্যাম্বুলেন্স, ট্রাক বা গাড়িতে লাশ রেখে জানাজা পড়লে তা আদায় হবে না।
বিশেষ ক্ষেত্রে ছাড়: যদি কোনো শরিয়তসম্মত বাধ্যবাধকতা বা অপারগতা থাকে—যেমন জমিনে পানি থাকা, ফ্রিজিং অ্যাম্বুলেন্স থেকে বের করলে লাশ নষ্ট বা গলে যাওয়ার চরম ঝুঁকি থাকা—তবেই কেবল অ্যাম্বুলেন্স বা গাড়িতে লাশ থাকা অবস্থায় জানাজা আদায় করা বৈধ হবে।
এসআর