[email protected] বুধবার, ১ জুলাই ২০২৬
১৭ আষাঢ় ১৪৩৩

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৭ মে ২০২৬ ৮:০০ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার বিষয়ে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

এ জন্য কয়েকটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি স্থানীয় জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) চাঁদ দেখার তথ্য জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এসআর

সম্পর্কিত খবর