[email protected] শনিবার, ১৬ মে ২০২৬
২ জ্যৈষ্ঠ ১৪৩৩

দ্বিতীয় দফার সংসারও টিকল না আবু ত্বহা আদনানের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ১২:৪০ এএম

সংগৃহীত ছবি

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন্নাহার সারার বৈবাহিক সম্পর্ক আবারও বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়েছে।

দ্বিতীয়বার বিয়ের প্রায় চার মাস পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে বলে জানা গেছে।

শনিবার (৯ মে) সাবিকুন্নাহার সারা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চলতি বছরের রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদ কার্যকর হয় এবং সেদিনই আবু ত্বহা আদনান তাকে তালাক দেন।


তথ্য অনুযায়ী, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন এই দম্পতি। এর আগে পারিবারিক অশান্তির জেরে ২০২৫ সালের ২১ অক্টোবর প্রথমবার তাদের বিচ্ছেদ হয়েছিল।

পরে দুই পরিবারের উদ্যোগে পুনর্মিলনের মাধ্যমে তারা আবার সংসার শুরু করেন। তবে সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি।


রংপুরের এই তরুণ বক্তা ২০১৭ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে ধর্মীয় বক্তব্য দিয়ে পরিচিতি লাভ করেন।

২০২৩ সালের জুন মাসে ঢাকাগামী পথে তিনি কয়েকজন সঙ্গীসহ নিখোঁজ হওয়ার ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনায় আসেন। প্রায় আট দিন পর তিনি রংপুরে শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন।


পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, তিনি ব্যক্তিগত কারণে আত্মগোপনে ছিলেন এবং ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর