[email protected] শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩

জুমার খুতবায় যা বলেছেন আল-আকসার খতিব

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬ ১১:৩৮ এএম

দীর্ঘ ৫ সপ্তাহের কঠোর বিধিনিষেধ কাটিয়ে শুক্রবার (১০ এপ্রিল) কোনো বড় ধরনের বাধা ছাড়াই ফিলিস্তিনিরা মসজিদুল আকসায় জুমার নামাজ আদায় করেছেন। ইসলামের তৃতীয় পবিত্র এই মসজিদে নামাজ পড়তে ভোররাত থেকেই

 বিশেষ কাফেলায় চড়ে জেরুজালেমের উদ্দেশে রওনা হন মুসল্লিরা। দীর্ঘ বিরতির পর প্রিয় মসজিদে ফিরতে পেরে সেখানে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।

​এদিন জুমার নামাজে ইমামতি ও খুতবা প্রদান করেন শায়খ মুহাম্মদ সেলিম। তিনি উপস্থিত মুসল্লিদের সত্যের পথে অবিচল থাকার এবং আল্লাহর হুকুম পালনের আহ্বান জানান। খতিব সতর্ক করেন যে, সত্যের পথ থেকে বিচ্যুত হওয়া জাতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

একই সঙ্গে তিনি জেরুজালেমের পুরোনো শহরের স্থানীয় দোকানগুলো থেকে কেনাকাটা করার জন্য মুসল্লিদের বিশেষভাবে অনুরোধ জানান। তিনি স্মরণ করিয়ে দেন যে, দীর্ঘ অবরোধের কারণে সেখানকার ব্যবসায়ীরা চরম অর্থনৈতিক সংকটে আছেন, তাই তাদের পাশে দাঁড়ানো সবার ধর্মীয় ও মানবিক দায়িত্ব।

এসআর

সম্পর্কিত খবর