[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ৮:৩১ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরের দিন নির্ধারণের জন্য শাওয়াল মাসের চাঁদ দেখার খবর যাচাই করতে জাতীয় চাঁদ দেখা কমিটি একটি সভার আয়োজন করেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৬টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ বৈঠক থেকেই ঈদুল ফিতরের তারিখ চূড়ান্ত করা হবে।


ইসলামিক ফাউন্ডেশন সবার প্রতি আহ্বান জানিয়েছে, দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে।


চাঁদ দেখার তথ্য সরাসরি জাতীয় কমিটিকে জানানোর জন্য কয়েকটি নির্দিষ্ট ফোন নম্বর চালু রাখা হয়েছে—০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।


এছাড়া স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও চাঁদ দেখার সংবাদ জানানো যাবে।

এসআর

সম্পর্কিত খবর