দেশে ১৪৪৭ হিজরি সনের সাদাকাতুল ফিতরের পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা ঠিক করা হয়েছে
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে নতুন হার জানান।
কমিটির সদস্য ও বিশিষ্ট আলেমদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য, আগের বছর (১৪৪৬ হিজরি/২০২৫ সাল) নির্ধারিত সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরার পরিমাণও একই ছিল।
এসআর
মন্তব্য করুন: