[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

দেশে রমজানের চাঁদ উদিত, বৃহস্পতিবার থেকে সিয়াম সাধনা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

এর ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে রোজা পালন শুরু হবে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। সভাটি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


ঘোষণার পর থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা তারাবির নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছেন। বুধবার রাতেই প্রথম তারাবি অনুষ্ঠিত হবে এবং পরদিন থেকে শুরু হবে সিয়াম সাধনার মাস।
রমজান উপলক্ষে দেশজুড়ে ধর্মীয় আবহ তৈরি হয়েছে। মসজিদগুলোতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বাজারেও বেড়েছে ইফতার সামগ্রীর কেনাবেচা।

এসআর

সম্পর্কিত খবর