ইসলামে দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা
অত্যন্ত সওয়াবের কাজ। ফরজের পাশাপাশি রাসুলুল্লাহ (সা.)-এর নিয়মিত আমল বা সুন্নত নামাজগুলোর গুরুত্বও অপরিসীম। তবে এই সুন্নত নামাজগুলো আদায়ের নিয়ম নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে।
সুন্নত নামাজের গুরুত্ব
দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের আগে ও পরে মোট ১২ রাকাত সুন্নতে মুয়াক্কাদা রয়েছে।
হাদিস শরিফ অনুযায়ী, কিয়ামতের দিন কারও ফরজ নামাজে কোনো ঘাটতি থাকলে আল্লাহ তায়ালা নফল বা সুন্নত নামাজের মাধ্যমে সেই অভাব পূরণ করবেন (সুনানে আবু দাউদ)। তাই পরকালীন সফলতার জন্য সুন্নত নামাজ নিয়মিত আদায় করা জরুরি।
জামাতে পড়ার বিধান
শরীয়তের বিধান অনুযায়ী, দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের আগে ও পরের সুন্নতে মুয়াক্কাদাগুলো জামাতে পড়া মাকরূহ বা সুন্নাহ পরিপন্থী। এই নামাজগুলো একাকী পড়াই ইসলামের নিয়ম।
রাসূল (সা.)-এর আদর্শ: নবীজি (সা.) এবং সাহাবায়ে কেরাম সর্বদা ফরজ নামাজগুলো মসজিদে জামাতের সাথে পড়তেন, কিন্তু সুন্নতগুলো একাকী আদায় করতেন।
উৎকৃষ্ট স্থান: সুন্নাত নামাজ অধিকাংশ সময় ঘরে বা একাকী আদায় করাকে উত্তম বলা হয়েছে।
সুন্নত নামাজ জামাতে পড়ার কোনো প্রমাণ রাসুল (সা.) বা সাহাবীদের আমল থেকে পাওয়া যায় না। তাই ইবাদতের সওয়াব পূর্ণরূপে পেতে এই নামাজগুলো ব্যক্তিগতভাবে আদায় করাই সঠিক পদ্ধতি।
এসআর
মন্তব্য করুন: