বাংলাদেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে
আগামী ২১ জানুয়ারি (বুধবার) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে এবং সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত: সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম সচিব মো. কামাল উদ্দিন।
রজব মাসের পূর্ণতা: দেশের কোথাও চাঁদ দেখা না যাওয়ায় ২০ জানুয়ারি (মঙ্গলবার) রজব মাস ৩০ দিন পূর্ণ করবে।
জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে এই ঘোষণা দেওয়া হয়েছে।
শবে বরাতের তারিখ: ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের ১৫তম রজনী বা শবে বরাত পালিত হবে ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
সংযুক্ত আরব আমিরাতে আজ শাবানের চাঁদ দেখা গেলেও বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে শাবান মাস একদিন পর থেকে শুরু হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: