আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন বাংলাদেশ
(আইইবি) জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, বৈঠকে জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত রয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১০ দল ২৫৩টি আসনে সমঝোতার ঘোষণা দেয়। সে সময়ে জানানো হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনাও চলছিল।
কিন্তু শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, জামায়াতের অসহযোগিতার কারণে তারা ২৬৮টি আসনে এককভাবে নির্বাচন করবে।
এছাড়া বাকি ৩২টি আসনে বিএনপি ও জাতীয় পার্টি বাদে সমমনা দলগুলোর প্রার্থীদের সমর্থন প্রদানের কথাও জানানো হয়।
এসআর
মন্তব্য করুন: