সেপ্টেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বুধবার (২ সেপ্টেম্বর) বিইআরসি নতুন মূল্য ঘোষণা করে। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ১ হাজার ৫৯৮ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, নির্ধারিত নতুন দাম বুধবার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের দাম হলো—
আন্তর্জাতিক বাজারে এলপিজির মূল্য, আমদানি ও পরিবহনসহ সংশ্লিষ্ট ব্যয়ের পরিবর্তন বিবেচনায় নিয়ে প্রতি মাসে এলপিজি ও অটোগ্যাসের দাম পুনর্নির্ধারণ করে বিইআরসি।
এসআর