শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
এসআর