[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

অনলাইন ক্লাসে অনাগ্রহ, তবু ডিজিটাল শিক্ষার পথে হাঁটার কথা বললেন শিক্ষামন্ত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬ ৩:৩১ পিএম

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি অনলাইন ক্লাসকে সমর্থন না করলেও বর্তমান বিশ্ব বাস্তবতায় ডিজিটাল শিক্ষাব্যবস্থা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

তার মতে, বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দেশকেও আধুনিক শিক্ষার দিকে অগ্রসর হতে হবে।
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে দেখা গেছে—বেশিরভাগই অনলাইন ক্লাসের প্রতি আগ্রহী নন। প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেও একই মনোভাব লক্ষ্য করেছেন তিনি।
এদিকে কোচিং সেন্টারগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে আইনি কাঠামোর আওতায় আনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। পাশাপাশি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর তদারকির আওতায় আনার বিষয়েও উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

এসআর

সম্পর্কিত খবর