[email protected] মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
২ আষাঢ় ১৪৩৩

স্বর্ণের দামে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬ ১:৫৮ এএম

সংগৃহীত ছবি

দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পরিবর্তন এসেছে।

সাম্প্রতিক সময়ে টানা বাড়ার পর এবার কমেছে মূল্যবান এই ধাতুর দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা কমানোর ঘোষণা দিয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন দর জানায় সংগঠনটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা, যা আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।


বাজুসের তথ্যে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।


নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণ ভরিতে বিক্রি হবে ২ লাখ ৩৬ হাজার ৭২০ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৮৪৮ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ভরিতে ১ লাখ ৬৫ হাজার ৩৮৬ টাকা।


এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেড়েছিল। তার একদিনের ব্যবধানে বাজারে বড় ধরনের দরপতন দেখা গেল।

এসআর

সম্পর্কিত খবর