[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

ভারতের শিলচর কেন্দ্র করে কম্পন, বাংলাদেশেও ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২৬ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

মঙ্গলবার দুপুরে বাংলাদেশে হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর অঞ্চলে।

স্থানীয় সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ কম্পন অনুভূত হয়।


ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এর কেন্দ্রস্থল নির্ধারণ করা হয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।


ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে উৎপন্ন এ কম্পন বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়। হঠাৎ কম্পনে ওইসব অঞ্চলের মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয়।


তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এসআর

সম্পর্কিত খবর