[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ইরানে শ্বাসরুদ্ধকর অভিযান: মার্কিন পাইলট উদ্ধার, ধ্বংস করা হলো দুটি যুদ্ধবিমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ৬:৪৩ এএম

ইরানের অভ্যন্তরে একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল অভিযান চালিয়ে নিজেদের বিধ্বস্ত এফ-১৫ যুদ্ধবিমানের পাইলট ও ক্রু মেম্বারকে উদ্ধার করেছে মার্কিন কমান্ডোরা। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কয়েকশ সেনার

 অংশগ্রহণে পরিচালিত এই অভিযানে প্রথমে দুটি পরিবহন বিমান পাঠানো হলেও সেগুলো যান্ত্রিক গোলযোগ বা প্রতিকূলতায় ইরানি ভূখণ্ডে আটকে যায়।

পরবর্তীতে ক্রু ও কমান্ডোদের ফিরিয়ে আনতে আরও তিনটি বিমান সেখানে পাঠানো হয়। আটকে পড়া বিমান দুটি যাতে ইরানি বাহিনী হস্তগত বা ব্যবহার করতে না পারে, সেজন্য মার্কিন বাহিনী সেগুলো নিজেরাই ধ্বংস করে দেয়। ইরানের স্থানীয় গণমাধ্যম দাবি করেছে, মার্কিন কমান্ডোরা একটি দুর্গম এলাকায় অস্থায়ী রানওয়ে তৈরি করে এই উদ্ধারকাজ চালিয়েছিল।

বর্তমানে উদ্ধারকৃত ‘ওয়েপন সিস্টেম অফিসার’ পদমর্যাদার সেই কর্নেল কুয়েতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই সফল অভিযানের পর ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ মার্কিন সামরিক বাহিনীর সাহসিকতার প্রশংসা করে একে ইতিহাসের অন্যতম সাহসী উদ্ধার অভিযান হিসেবে অভিহিত করেছেন।

এসআর

সম্পর্কিত খবর