অনেকেই চুল লম্বা ও সুন্দর করার ইচ্ছা প্রকাশ করলেও সঠিক পরিচর্যা ও ধৈর্যের অভাবে তা
অর্জন করা কঠিন হয়ে পড়ে। তবে কিছু প্রাকৃতিক উপাদান নিয়মিত ব্যবহারে চুলের বিকাশ ত্বরান্বিত হয় এবং চুল মজবুত থাকে। নিচে এমন ৮টি সহজ ও প্রাকৃতিক উপায় তুলে ধরা হলো:
১. নারকেল তেল: হালকা গরম নারকেল তেল স্ক্যাল্পে আলতো করে ম্যাসাজ করলে মাথার ত্বক সুস্থ থাকে এবং চুলের গোড়া শক্ত হয়।
২. পেঁয়াজের রস: চুলের গোড়া মজবুত করতে পেঁয়াজের রস অত্যন্ত কার্যকর। তবে স্ক্যাল্পে অ্যালার্জি থাকলে এটি এড়িয়ে চলাই শ্রেয়।
৩. মেথি বাটা: সারারাত মেথি ভিজিয়ে রেখে বেটে চুলে লাগালে চুল পড়া কমে এবং চুল নরম ও সিল্কি হয়।
৪. চাল ধোয়া পানি: চাল ভিজিয়ে রাখা বা ধোয়া পানি চুলে ব্যবহারে চুল মাঝখান থেকে ভেঙে যাওয়া রোধ করা যায়।
৫. সরিষার তেল ও কারিপাতা: কারিপাতার সঙ্গে সরিষার তেল মিশিয়ে চুলে লাগালে তা চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং ভেতর থেকে চুল মজবুত করে।
৬. অ্যালোভেরা জেল: মাথার ত্বক ঠান্ডা ও সতেজ রাখতে অ্যালোভেরা জেল ব্যবহার উপকারী। তবে অ্যালার্জির ঝুঁকি এড়াতে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নেওয়া উচিত।
৭. জবা ফুল: জবা ফুল ও এর পাতা একসঙ্গে বেটে হেয়ার মাস্ক হিসেবে ব্যবহার করলে চুল পুষ্টি পায় এবং চুল পাতলা হওয়া বন্ধ হয়।
এইচ/এম