[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

মানসিক চাপ যেভাবে নারী ও পুরুষের প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ২ নভেম্বর ২০২৬ ৯:০৮ এএম

সংগৃহীত ছবি

দীর্ঘস্থায়ী মানসিক চাপ বা স্ট্রেস নারী ও পুরুষ উভয়ের প্রজনন স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব

 ফেলতে পারে। নারীদের ক্ষেত্রে অতিরিক্ত মানসিক চাপের ফলে উৎপন্ন কর্টিসল হরমোন মস্তিষ্ক ও ডিম্বাশয়ের মধ্যকার সংকেত আদান-প্রদানে ব্যাঘাত ঘটায়; যার কারণে অনিয়মিত মাসিক, ডিম্বস্ফোটনে বাধা এবং মাসিকের আগের শারীরিক অস্বস্তিগুলো তীব্র হয়ে উঠতে পারে।

অন্যদিকে, পুরুষদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী স্ট্রেস টেস্টোস্টেরনের মাত্রা ও যৌন আকাঙ্ক্ষা কমানোর পাশাপাশি শুক্রাণুর ঘনত্ব ও গতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, মানসিক চাপে থাকা পুরুষদের বীর্যের গুণমান তুলনামূলকভাবে কম হওয়ার সম্ভাবনা থাকে।

সন্তান ধারণের চেষ্টা সফল না হলে সেই চিকিৎসাগত ও সামাজিক উদ্বেগ দম্পতিদের মানসিক চাপ আরও বাড়িয়ে দেয়। তবে চিকিৎসকদের মতে, কেবল মানসিক চাপই বন্ধ্যাত্বের একমাত্র কারণ নয়; বয়স, হরমোনজনিত সমস্যা (যেমন পিসিওএস বা থাইরয়েড) ও শারীরিক অন্যান্য অবস্থাও এর সঙ্গে জড়িত। প্রতিদিন ৭-৮ ঘণ্টা পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত হাঁটা বা যোগব্যায়াম এবং মানসিক প্রশান্তির চর্চা প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখতে পারে।

এইচ/এম

সম্পর্কিত খবর